আমি উসাইন বোল্ট নই: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি উসাইন বোল্ট নন। পুনর্নির্বাচিত হওয়ার জন্য শেষ পর্যন্ত তাঁকে লড়াই চালিয়ে যেতে হবে। সহজেই তিনি জয়ী হবেন—এমনটা ভাবার কোনো সুযোগ নেই। ওবামা গত রোববার শিকাগোর হাইড পার্ক এলাকার নিজ বাসভবনে সমর্থকদের এক সমাবেশে এ কথা বলেন। নির্বাচনী তহবিল সংগ্রহের এক অভিযানে তিনি সেখানে যান। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ওবামা ভোটারদের প্রতি তাঁকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তবে তাঁকে জিততে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে হবে বলেও মনে করেন তিনি। জ্যামাইকার দৌড়বিদ উসাইন বোল্টের প্রসঙ্গ উল্লেখ করে ওবামা বলেন, ‘আমরা এখন এক কঠিন সময় পার করছি। কিন্তু এমন সুসংহত অবস্থানে রয়েছি যে আমরা কেবল জয়ীই হব না বরং যুক্তরাষ্ট্রের অগ্রগতি অব্যাহত রাখতে পারব।’রিপাবলিকান দলীয় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পল রায়ানকে ওবামা দলটির একজন ‘আদর্শিক নেতা’ বলে উল্লেখ করেন। তবে ওবামা বলেন, তিনি যে আদর্শ পোষণ করেন, সেটার সঙ্গে তাঁর (ওবামা) আদর্শের ‘মৌলিক’ পার্থক্য রয়েছে। এএফপি।