আমি দেশকে ‘বার্মা’ নামেই ডাকব: সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারকে ‘বার্মা’ নামে না ডাকতে সরকারের নির্দেশ নাকচ করে দিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী সু চি। তিনি বলেছেন, তিনি যে নামে ইচ্ছা সেই নামে তাঁর দেশকে ডাকবেন।সাবেক সামরিক জান্তার প্রতি অনাস্থা প্রকাশের অংশ হিসেবে গণতন্ত্রের জন্য আন্দোলনকারী কর্মীরা বার্মা বলে ডেকে আসছেন। সাবেক জান্তা সরকার প্রায় দুই দশক আগে দেশটির সরকারি নাম পরিবর্তন করে মিয়ানমার রাখে। জান্তা সরকারের ভাষ্য ছিল, ‘বার্মা’ হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের নিদর্শন।সু চি সম্প্রতি ইউরোপ সফরকালে ‘বার্মা’ শব্দটি ব্যবহার করেন। এ ঘটনায় দেশটির নির্বাচন কমিশন গত সপ্তাহে সু চির প্রতি নিন্দা জ্ঞাপন করে। কমিশন বলে, এর মাধ্যমে সু চি ও তাঁর দল সংবিধান অবজ্ঞা করেছে। তবে সু চি গতকাল মঙ্গলবার ইয়াঙ্গুনে সাংবাদিকদের বলেন, একটি গণতান্ত্রিক দেশে জনগণের মতামতের ভিত্তিতে সবকিছু করা উচিত। কিন্তু সেনাবাহিনী কোনো পরামর্শ ছাড়াই দেশের নাম পরিবর্তন করেছে। তিনি বলেন, আমি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারি।’সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দেশের নাম পরিবর্তনের তীব্র বিরোধী। এএফপি।