আমি প্রাচীন নিদর্শনে পরিণত হয়েছি: প্রণব
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ‘আমি একটি প্রাচীন নিদর্শনে পরিণত হয়েছি।’ সক্রিয় রাজনৈতিক জীবন থেকে রাষ্ট্রপতি ভবনে পদার্পণ প্রসঙ্গে কৌতুক করে গত সোমবার তিনি এ মন্তব্য করেন।বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জি গত জুলাই অর্থমন্ত্রীর পদ ছেড়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সোমবার তাঁর সম্মানে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক অনুষ্ঠানে প্রণব বলেন, ‘...অবশ্যই রাষ্ট্রপতি হওয়ার মধ্যে আরও একটা দিক আছে। তা হচ্ছে ভারতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মঞ্চে আমি সম্ভবত একটি প্রাচীন নিদর্শনে পরিণত হয়েছি। আমি এখন একটি ভিন্ন অবস্থানে থেকে বক্তব্য দিচ্ছি। এতে সুবিধার পাশাপাশি একটি অসুবিধাও আছে। সুবিধা হলো, উপদেশের মতো করে আমি অনেক কথা বলে ফেলতে পারি। কিন্তু অসুবিধা হলো, যা বলি এবং যা হওয়া উচিত বলে বিশ্বাস করি, তা বাস্তবায়ন করতে পারি না।’রাজনীতিতে তরুণদের স্থান করে নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি বলেন, ‘প্রবীণদের মধ্যে যাঁরা এখনো রাজনীতিতে জায়গা দখল করে আছেন।’ টাইমস অব ইন্ডিয়া।