আমি বাঁচতে চাই, বলেছিলেন নির্ভয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি বাঁচতে চাই’—মা ও ভাইকে বলেছিলেন তিনি। সে সাধ পূরণ হয়নি গণধর্ষণের শিকার মেডিকেলের ছাত্রী ‘নির্ভয়া’র। গুরুতর অসুস্থতার জন্য কথা বলতে অক্ষম মেয়েটি কাগজে লিখে ওই আকুতি প্রকাশ করেছিলেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালের বিছানায় শুয়ে নির্ভয়া ভবিষ্যতের পরিকল্পনা করছিলেন। ভাইয়ের কাছে জানতে চেয়েছিলেন হারানো এটিএম কার্ড ও মুঠোফোনের সিম লক করা হয়েছে কি না।
এ ছাড়া ঘটনার দিন ১৬ ডিসেম্বর তাঁর সঙ্গী ২৮ বছরের প্রকৌশলীর অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন। ওই প্রকৌশলীকেও পিটিয়ে গুরুতর অবস্থায় চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল। এনডিটিভি।