আমি সন্ত নই: সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি গতকাল বৃহস্পতিবার বলেছেন, তিনি কোনো সন্ত নন, কোনো আইকনও নন। নিজেকে তিনি কেবল একজন সৎ রাজনীতিবিদ হিসেবে দেখেন এবং বিভিন্ন উপাধি অপছন্দ করেন।
গণতন্ত্রের জন্য আন্দোলনে বিশেষ অবদানের কারণে নন্দিত এই নেত্রী অস্ট্রেলিয়া সফরকালে সিডনি শহরে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল বলেন, ‘আমি বরাবরই নিজেকে একজন রাজনীতিবিদ মনে করতাম। নিজেকে সেভাবেই দেখি, কোনো আইকন হিসেবে নয়। আইকন শব্দটি নিয়ে আমার সব সময়ই আপত্তি আছে। কারণ, এটি নিশ্চল, কোথাও দাঁড়িয়ে বা বসে থাকে কিংবা দেয়ালে ঝুলে থাকে। কিন্তু আমাকে তো অনেক অনেক কঠিন কাজ করতে হয়।’
মিয়ানমারে সামরিক জান্তার শাসনামলে বহু বছর অন্তরীণ ছিলেন সু চি। মুক্তিলাভের পর তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন। তবে নোবেল শান্তি পুরস্কারজয়ী এই নেত্রী নিজেকে একজন সাধারণ মানুষ উল্লেখ করে বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, আমি সন্ত নই। কারণ, রাজনীতিবিদেরা আসলে রাজনীতিবিদই।’ এএফপি।