আমেথিতে গান্ধীর বিরুদ্ধে গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে লোকসভার আমেথি আসনটি গান্ধী পরিবারের খাসতালুক হিসেবেই পরিচিত। সেখানে গান্ধী পরিবারের সদস্যদের বিরুদ্ধে লড়ে প্রায় প্রতিবারই জামানত হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
তবে এবার মনে হচ্ছে কিছুটা হলেও লড়াই জমবে। তেমনই প্রস্তুতি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপির তারকা প্রার্থী স্মৃতি ইরানি এবং আম আদমি পার্টির (এএপি) কুমার বিশ্বাস। এই দুজন ছাড়াও এবার সেখানে রাহুল গান্ধীর বিরুদ্ধে মাঠে নেমেছেন আরেক গান্ধী। তিনি গোপাল স্বরূপ গান্ধী।
স্বরূপ গান্ধী স্থানীয় কিষান মজদুর বিরোজগার সংঘের প্রার্থী। এর আগে উত্তর প্রদেশের আরাইয়া জেলায় বিধানসভা আসন থেকে তিনি দুবার নির্বাচন করেছেন। এবার তাঁর দল আমেথি এবং ইতাওয়াহ আসনে প্রার্থী দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়াকে স্বরূপ গান্ধী বলেন, ‘গত ১০ বছর রাহুল আমেথির মানুষের আবেগ নিয়ে খেলেছেন এবং নিজের রাজনৈতিক স্বার্থেই তাদের কাজে লাগিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।