প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী উত্তর প্রদেশ রাজ্যের আমেথি জেলায় ৭০ বার সফর করেছেন। এসব সফরে তিনি সময় কাটিয়েছেন ১৪০ দিন।
চলতি লোকসভা নির্বাচনে আমেথিতে রাহুলকে নিয়ে প্রধান বিরোধী দল বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির সমালোচনা এবং এ এলাকায় তাঁর সফর নিয়ে তোলা প্রশ্নের জবাবে গত শনিবার এই মন্তব্য করেন কংগ্রেস-প্রধান সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী।
আমেথিতে জনসভায় প্রিয়াঙ্কা বলেন, ‘আপনাদের ভালোবেষে রাহুলের প্রতিদ্বন্দ্বীরা এখানে আসেননি। এসেছেন রাহুলকে আক্রমণ করতে।’
একই দিন স্মৃতি ইরানি বলেছিলেন, প্রিয়াঙ্কা নির্বাচনী প্রচারণায় ছলচাতুরীর আশ্রয় নিচ্ছেন। জগদীশপুরে এক জনসভায় স্মৃতি ইরানি বলেন, ‘প্রিয়াঙ্কাকে জবাব দিতে হবে, গত ১০ বছরে তাঁর ভাই রাহুল গান্ধী কতবার আমেথিতে এসেছেন।’ জিনিউজ ও পিটিআই।