আমের রাজ্যে জোড়া ফুল ফোটাতে সৌমিত্রের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী প্রচারণায় সৌমিত্র রায়  ভাস্কর মুখার্জি
নির্বাচনী প্রচারণায় সৌমিত্র রায় ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের মালদহ জেলা আমের জন্য বিখ্যাত। এখানকার ফজলি আমের জগৎজোড়া খ্যাতি। এই জেলারই কৃতী সন্তান আবদুল গনি খান চৌধুরী ছিলেন জাতীয় কংগ্রেসের প্রাণপুরুষ। ছিলেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী। ভারতীয় রেলে বিপ্লব তাঁর হাত ধরে। তিনিই কলকাতার মেট্রো বা পাতালরেল গড়ার মূল কারিগর। সেই গনি খানের জন্মভূমিতে আজ বৃহস্পতিবার ভোটের লড়াই। মালদহে দুটি আসন, মালদহ উত্তর আর মালদহ দক্ষিণ। সবার দৃষ্টি এবার মালদহ উত্তর আসনে।
এই আসনে এবার তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন কলকাতার বাংলা ব্যান্ডদল ‘ভূমি’র অন্যতম গায়ক, সুরকার সৌমিত্র রায়। আরেকজন হলেন সুরজিৎ চ্যাটার্জি। মমতার পছন্দের শিল্পী সৌমিত্র। সৌমিত্র লড়ছেন তৃণমূলের জোড়া ফুল প্রতীক নিয়ে। তাঁর বিপক্ষে রয়েছেন বর্তমান সাংসদ জাতীয় কংগ্রেসের মৌসম বেনজির নুর, বামফ্রন্টের খগেন মুর্মু আর বিজেপির সুভাষকৃষ্ণ গোস্বামী। এখানে শেষ পর্যন্ত কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে। তবে বিজেপিও বেশ ভালো ভোট টানবে।
তৃণমূল নেতারা বলছেন, এবার আমের দেশে সৌমিত্র ঝড় তুলেছেন। তিনি এবার আমের দেশে জোড়া ফুল ফোটাতে পারবেন। আবার বিজেপি আশা করছে, মোদি হাওয়ার ঢেউ লাগতে পারে আমের রাজ্যেও। আর কংগ্রেস, তৃণমূল ও বামফ্রন্টের ভোট টানাটানিতে ভাগ্য খুলে যেতে পারে তাঁদের। সেই অঘটনের প্রহর গুনছে বিজেপি।