আমেরিকান আইডল হলেন ফিলিপ ফিলিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আমেরিকান আইডলের খেতাব জয় করে নিয়েছেন জর্জিয়ার গিটারবাদক ও শিল্পী ফিলিপ ফিলিপস। দর্শকদের রেকর্ডসংখ্যক ভোট পেয়ে তিনি এ খেতাব জয় করেন। ২১ বছর বয়সী ফিলিপস জর্জিয়ার লিসবার্গে একটি দোকানে কাজ করেন। গত বুধবার রাতে আমেরিকান আইডলের ১১তম আসরের চূড়ান্ত পর্বে ১৩ কোটি ২০ লাখ দর্শক-ভোট পান ফিলিপস। এই ভোটেই এবারের রানার্সআপ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জেসিকা স্যানচেজকে পেছনে ফেলে আইডল হয়েছেন তিনি। এ ছাড়া গান পরিবেশন করে বিচারক ও দর্শকদের ব্যাপক মুগ্ধও করেছেন ফিলিপস।আমেরিকান আইডলের সঞ্চালক রায়ান সিক্রেস্ট আইডলের নাম ঘোষণার আগে ভোট দেওয়ার জন্য ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ফিলিপস। আমেরিকান আইডলের চূড়ান্ত পর্বে রিহান্না, নেইল ডায়মন্ড, রেবা ম্যাকেন্টায়ার, চাকা খান ও জন ফোগার্টি উপস্থিত ছিলেন। বিবিসি।