আমেরিকার প্রথম ইহুদি প্রেসিডেন্ট ওবামা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন সাময়িকী নিউইয়র্ক তাদের চলতি সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমেরিকার ‘প্রথম ইহুদি প্রেসিডেন্ট’ হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ওবামাকে সবচেয়ে কট্টর ইসরায়েলের সমর্থক বলে চিহ্নিত করা হয়েছে।ওবামা গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিপক্ষে তাঁর অনড় অবস্থানের কথা জানিয়ে দেন। যুক্তরাষ্ট্র চায় ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমেই ফিলিস্তিনিরা রাষ্ট্র বিষয়ে মীমাংসা করুক। ওবামা বলেন, ফিলিস্তিন জাতিসংঘে স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব উত্থাপন করলে যুক্তরাষ্ট্র অবশ্যই তাতে ভেটো দেবে। আলজাজিরা অনলাইন।