প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়নাতদন্ত, লাশ বহন আর সৎকারের কাজ করে থাকেন ডোম সম্প্রদায়েরা মানুষেরা। ভারতীয় সমাজে অন্ত্যজ হিসেবে পরিচিত তাঁরা। তবে তাঁদের মধ্যে যাঁরা লাশকাটা ঘর বা মর্গে কাজ করেন, তাঁদের এখন থেকে আর ডোম না বলে ‘মর্গ অ্যাটেনডেন্ট’ বলা হবে। এ সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। এখন ডোমদের সরকারিভাবে ময়নাতদন্তের প্রশিক্ষণ দেওয়ার পর তাঁদের নতুন নাম দেওয়া হবে মর্গ অ্যাটেনডেন্ট বা প্রসেকটর। প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গে কারাগারের নামও বদলে রাখা হয় সংশোধনাগার। কলকাতা প্রতিনিধি।