আর লম্বা হবেন না কোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফল অস্ত্রোপচারের মাধ্যমে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের উচ্চতা বৃদ্ধি রোধ সম্ভব হয়েছে। গণমাধ্যমের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।তুরস্কের নাগরিক সুলতান কোসেন ২০১১ সালে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। এ সময় তাঁর উচ্চতা ছিল আট ফুট তিন ইঞ্চি।কোসেন ‘অ্যাক্রোমেগালি’ নামের এক ধরনের সমস্যায় আক্রান্ত হন। পিটুইটারি গ্রন্থিতে একটি টিউমারের কারণে এই সমস্যা দেখা দেয়, যা ক্রমাগত তাঁর উচ্চতা বাড়াচ্ছিল। চিকিৎসকেরা জানান, ওই টিউমারের কারণে কোসেনের উচ্চতা বেড়েই চলছিল। তাঁকে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। খবরে বলা হয়, কোসেনকে দেওয়া নতুন ওষুধ কাজে লেগেছে। এতে তাঁর উচ্চতা বৃদ্ধির হরমোন তৈরির পথ বন্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন তাঁর উচ্চতা আর বাড়ছে না।গণমাধ্যমের খবরে বলা হয়, কোসেনকে এখন নতুন ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন আর তাঁর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও তুরস্কের চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, কোসেনের উচ্চতা বৃদ্ধি ঠেকানো গেছে। এপি।