আরও একটি মরণোত্তর পুরস্কার পেলেন মাইকেল জ্যাকসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনকে। রোববার তিনি সংগীতজ্ঞ লিওনার্ড কোহেন এবং লোরেটা লিনসহ আরও ছয় শিল্পীর সঙ্গে বিশেষ গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন।লস অ্যাঞ্জেলেসের উইলশায়ার ইবেল থিয়েটারে সম্প্রতি এ পুরস্কার দেওয়া হয়। কিন্তু জ্যাকসনের পরিবারের কেউই ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করতে যাননি। যদিও শোনা যাচ্ছিল জ্যাকসনের সম্মানে তাঁর সন্তানদের কেউ এ পুরস্কার গ্রহণ করতে পারে। জ্যাকসনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তাঁর সাবেক ম্যানেজার ফ্রাঙ্ক ডি লিও। তিনি জ্যাকসনকে একজন ‘মজার মানুষ’ আখ্যা দিয়ে জানান, আপনারা ভাবতেও পারবেন না তিনি কেমন রসিক মানুষ ছিলেন। জ্যাকসন তাঁর জীবদ্দশায় ১৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। গত বছরের ২৫ জুন মাইকেল জ্যাকসন মারা যান। রয়টার্স অনলাইন।