আরও ছাড় দিতে বিরোধীদের চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সরকারবিরোধীরা আরও ছাড় দিতে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে চাপ দিচ্ছে। গতকাল বুধবার তাঁরা কারাবন্দী আন্দোলনকারীদের মুক্তিসহ বিভিন্ন দাবি তোলে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিদেশিদের কোনো ধরনের ‘অনধিকারচর্চার’ বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
আন্দোলনের মুখে গত মঙ্গলবারই ইউক্রেনের প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ তাঁর সরকারের পদত্যাগের ঘোষণা দেন।
কারাবন্দী আন্দোলনকারীদের সাধারণ ক্ষমা ঘোষণার ব্যাপারে পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশন শুরু হতে যাচ্ছে। আর বিদায়ী প্রধানমন্ত্রী আজারভের জায়গায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন উপপ্রধানমন্ত্রী সার্গি আরবুজভ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন কিয়েভে একটি সংলাপে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইয়াকুনোভিচের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যে ইউক্রেনের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন গতকাল বুধবার বলেছেন, কিয়েভের ওপর রাশিয়ার চাপই চলমান সংকটের কারণ। এএফপি।