প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন ও পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর নজরদারির সক্ষমতা বাড়ানোর জন্য ইসরায়েলের কাছ থেকে মানববিহীন খুদে বিমান বা ড্রোন কেনা হচ্ছে। এর মধ্যে থাকবে হেরন ড্রোন, যা ৩০ হাজার ফুট ওপরে উড়তে সক্ষম। প্রায় এক হাজার ২০০ কোটি রুপি দামে ১৫টির মতো ড্রোন কেনার প্রস্তাব অনুমোদন করেছে ভারতীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটি। দেশটির সেনাবাহিনীতে ইতিমধ্যে ৪০টির বেশি ড্রোন রয়েছে। সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড সম্প্রতি ক্ষুদ্র গোয়েন্দা ড্রোন কেনার জন্য আন্তর্জাতিক টেন্ডার নোটিশ দিয়েছে। এনডিটিভি।