আরও তিন রাজবন্দীকে মুক্তি দেবে কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও তিন রাজনৈতিক কারাবন্দীকে শিগগিরই মুক্তি দিতে যাচ্ছে কিউবার সরকার। গত শনিবার হাভানার একটি রোমান ক্যাথলিক চার্চ এ ঘোষণা দেয়। গত ১৯ মে বিশপ জেইম ওর্তেগা ও প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর মধ্যকার আলোচনার পর ২০০৩ সালে গ্রেপ্তার হওয়া ৭৫ জন ভিন্নমতাবলম্বী ব্যক্তির মধ্যে ৫২ জন রাজনৈতিক কারাবন্দীকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে কিউবার সরকার। এ ঘোষণার মাধ্যমে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় আরও তিনজন যোগ হলো। এ সিদ্ধান্তের ফলে কিউবার সরকার সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ৩৬ জনকে মুক্তি দিয়ে সপরিবারে স্পেনে পাঠিয়ে দেওয়া হয়। বিবিসি, এএফপি।