আরও তিন হাজার সেন্ট্রিফিউজ যুক্ত করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপে থাকা সত্ত্বেও আরও তিন হাজার সেন্ট্রিফিউজ যুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেন।প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচিতে ছয় হাজার সেন্ট্রিফিউজ আগে থেকেই কাজ করছিল। এর সঙ্গে আরও তিন হাজার সেন্ট্রিফিউজ যোগ করা হয়েছে। সব মিলিয়ে আমাদের এই কর্মসূচিতে এখন থেকে নয় হাজার সেন্ট্রিফিউজ কাজ করবে।’ এএফপি।