আরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে পাকিস্তান: গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর জন্য পাকিস্তান আরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে।গিলানি এক সেমিনারে দেওয়া ভাষণে বলেন, আন্তর্জাতিক পরমাণুশক্তি সংস্থার পরমাণু সুরক্ষা চুক্তির শর্ত মেনে চলা অব্যাহত রাখবে পাকিস্তান। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, মারাত্মক বিদ্যুৎ ঘাটতির কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনা করা দেশের স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ।গিলানিকে উদ্ধৃত করে গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এ কথা জানায়।গিলানি আরও বলেন, দেশের পরমাণুশক্তি কমিশন ২০৩০ সালের মধ্যে আট হাজার ৮০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত। পিটিআই।