আরও বড় সাইবার হামলার আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি বড় ধরনের সাইবার হামলার প্রস্তুতি চলছে। এটি বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবস্থায় চালানো গত সপ্তাহের সাইবার হামলাকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্ট নতুন এ হামলার আশঙ্কা প্রকাশ করেছে।
প্রুফপয়েন্টের গবেষক নিকোরাস গোডিয়ের বলেন, আগের র্যানসমওয়্যার ওয়ানাক্রাইয়ের সঙ্গে যুক্ত নতুন এ ম্যালওয়ারের নাম অ্যাডিলকাজ। প্রুফপয়েন্টের গবেষকেরা একে চিহ্নিত করেছেন। গোডিয়ের বলেন, ‘এ ভাইরাসটি সংক্রমিত কম্পিউটারকে সম্পূর্ণ অচল করে মুক্তিপণ চাওয়ার বদলে কম্পিউটারগুলোকে ভাইরাস সৃষ্টিকারীর কাছে ভার্চ্যুয়াল অর্থ ‘মনেরো’ পাঠাতে ব্যবহার করে।’
গত রোববার একযোগে প্রায় ১৫০টি দেশে সাইবার হামলার ঘটনা ঘটে। এতে অচল হয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ কম্পিউটার।