আরও ১১ ভাষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস তার কার্যক্রম বাড়াচ্ছে। এর অংশ হিসেবে আরও ১১টি ভাষা সংযোজন করছে তারা। ১৯৪০-এর দশকের পর এটিই হবে বিবিসির সবচেয়ে বড় সম্প্রসারণ। গত বছর যুক্তরাজ্য সরকার বিবিসির তহবিল বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এই সম্প্রসারণ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। বিবিসির নতুন ভাষা বিভাগের মধ্যে রয়েছে আফ্রিকার ইথিওপিয়া, নাইজেরিয়াসহ ওই অঞ্চলে প্রচলিত কয়েকটি ভাষা—আফান ওরোমো, আমহারিক, ইগবো, তিগরিনিয়া ও ইয়োরুবা। ভারতে চারটি ভাষা—গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি ও তেলেগু—বিভাগ চালু হবে। এ ছাড়া চালু হচ্ছে কোরিয়ান ও পিজিন ভাষা বিভাগ। নতুন ভাষা বিভাগগুলোর মধ্যে প্রথম কয়েকটি ২০১৭ সালেই চালু হবে। বিবিসির মহাপরিচালক টনি হল এক বার্তায় বলেন, ‘যুক্তরাজ্য ও বিবিসির জন্য বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস হচ্ছে মুকুটের মধ্যে হীরক খণ্ডের মতো। যেহেতু আমরা শতবর্ষের দিকে এগিয়ে যাচ্ছি, এখন আমাদের লক্ষ্য হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ সাংবাদিকতা এবং বিশ্বমানের বিনোদন বিশ্বের ৫০ কোটি মানুষের কাছে নিয়ে যাওয়া।’ সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে বিবিসির ডিজিটাল সার্ভিসকে আরও আধুনিক ও গতিশীল করা এবং ভিডিও, মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে আরও জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিবিসি