আরটির ব্যাংক হিসাব বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে রাশিয়ার টিভি চ্যানেল আরটির ব্যাংক হিসাবগুলো বন্ধ করে দেবে লন্ডনভিত্তিক ন্যাটওয়েস্ট ব্যাংক। আরটির প্রধান বার্তা সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান এক টুইট বার্তায় লিখেছেন, ‘তাঁরা যুক্তরাজ্যে আমাদের ব্যাংক হিসাবগুলো বন্ধ করে দিয়েছে।’ এতে ক্ষুব্ধ রাশিয়ার ক্ষমতাসীন দলের এক এমপি বলেন, যুক্তরাজ্যের কাছে এর ব্যাখ্যা চাওয়া হবে। ন্যাটওয়েস্ট যুক্তরাজ্যের রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড (আরবিএস) গ্রুপের অংশীদার। আরটি জানিয়েছে, পুরো আরবিএস গ্রুপই তাদের সেবা প্রদানে অস্বীকৃতি জানিয়েছে। উল্লেখ্য, সিরিয়ার আলেপ্পো শহরে বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করার অভিযোগে গত রোববার মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্য সরকার বলেছে, আরটির ব্যাংক হিসাব বন্ধে তাদের কোনো হাত নেই।
বিবিসি