আরব আমিরাতে ব্লগারসহ পাঁচজনকে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অবমাননা করার অভিযোগে একজন ব্লগারসহ পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্টেট সিকিউরিটি কোর্ট আহমেদ মনসুর নামের ওই ব্লগারকে তিন বছর এবং অন্য চারজনকে দুই বছর করে কারাদণ্ড দেন। একই সঙ্গে আদালত মানবাধিকারকর্মীদের ব্যবহার করা একটি ইন্টারনেট ফোরাম বন্ধেরও নির্দেশ দেন। গত এপ্রিলে আহমেদ মনসুর এবং সরবোন ইউনিভার্সিটির আবুধাবি শাখার প্রভাষক নাসের বিন গেইথসহ মানবাধিকারকর্মী ফাহিদ সালিম, হাসান আলী খামিস ও আহমেদ আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আরব আমিরাতের নেতাদের অবমাননা ও সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেওয়ার অভিযোগ আনা হয়। এএফপি।