আরব লিগে আসন পাচ্ছে এসএনসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব লিগ তাদের সংস্থায় সিরিয়ার আসনটি সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনকে (এসএনসি) দেওয়ার প্রস্তাব দিয়েছে। সরকারবিরোধী এই জোট পশ্চিমা ও আরব দেশগুলোর সমর্থিত। সংস্থাটি তার সদস্যদেশগুলোকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের অস্ত্র প্রদানের অনুমতি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।আরব দেশগুলোর আঞ্চলিক জোট আরব লিগের মহাসচিব নাবিল আলআরাবি গতকাল বৃহস্পতিবার জানান, মিসরের কায়রোতে বৈঠকে অংশ নেওয়ার মন্ত্রীরা এসএনসিকে আরব লিগের আসন্ন সম্মেলনে একজন প্রতিনিধি পাঠানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২৬ ও ২৭ মার্চ কাতারের রাজধানী দোহায় ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।আরব লিগ জানিয়েছে, ২২ সদস্যের এই সংস্থায় এসএনসি সিরিয়ার আসনটি ফিরে পাবে। দেশটির দায়িত্ব গ্রহণে একটি সরকার গঠনের স্বার্থে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আসনটি তাদের হাতে থাকবে।আলআরাবি এক সংবাদ সম্মেলনে জানান, এই প্রস্তাবের বিরুদ্ধে ইরান ও আলজেরিয়া আপত্তি জানায়; আর লেবানন প্রস্তাবের সঙ্গে থাকতে অস্বীকৃতি জানায়। আরব লিগের এক বিবৃতিতে জানানো হয়, আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের জন্য সামরিক সহায়তা দেবে কি না—এ বিষয়ে সদস্যদেশগুলো নিজেরা ভেবে সিদ্ধান্ত নেবে।এসএনসির একজন মুখপাত্র ওয়ালিদ আল-বুন্নি বলেন, প্রায় দুই বছর আগে সিরীয় সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আরব লিগ যেসব সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে এটা ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’। আল-জাজিরা।