আরব লিগের সম্মেলনে যোগ দিচ্ছে সিরিয়ার বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারে আগামী মঙ্গলবার আরব লিগের বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে। এতে প্রথমবারের মতো বক্তব্য দেবেন সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী নেতারা। তবে আরব লিগে সিরিয়ার শূন্য আসনের প্রতিনিধিত্ব করা নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।কাতারের কর্তৃপক্ষ বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী নেতারা অবশ্যই এই সম্মেলনে যোগ দেবেন।২০১১ সালের নভেম্বরে ২২ সদস্যের আরব লিগ থেকে সিরিয়ার আসন শূন্য ঘোষণা করা হয়। তবে ওই শূন্য আসনে কে প্রতিনিধিত্ব করবেন, এ নিয়ে লিগের সদস্যদের মতপার্থক্য দূর হয়নি। সম্মেলনে সিরিয়ার প্রধান বিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি) সে দেশের প্রতিনিধিত্ব করবে কি না, তা স্পষ্ট করে জানায়নি কাতার। এএফপি।