আরব সাগরে গ্রিসের তেলবাহী ট্যাংকার ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের মালিকানাধীন কার্গোসহ একটি তেলবাহী ট্যাংকার আরব সাগরে ছিনতাই করেছে জলদস্যুরা। ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান গতকাল শুক্রবার জানিয়েছে, ছিনতাই হওয়া ট্যাংকারটিতে এক লাখ ৩৫ হাজার মেট্রিক টন অশোধিত তেল ছিল।এথেন্সভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান দ্যানাকম ট্যাংকার্স ম্যানেজমেন্ট লিমিটেড জানায়, গত বৃহস্পতিবার গিনিচ মান সময় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তেলবাহী ট্যাংকারটি আরব সাগর দিয়ে যাওয়ার সময় ছিনতাই হয়। এরপর ট্যাংকারটি থেকে আর কোনো তথ্য পাওয়া যায়নি। নাবিক ও কার্গোসহ জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।এথেন্স নিউজ এজেন্সি জানায়, জাহাজটি তুরস্ক থেকে যাত্রা করেছিল। সোমায়ালিয়ার দিকে ৩০০ নটিক্যাল মাইল যাওয়ার পর পূর্ব ওমানের কাছে জাহাজটি ছিনতাই হয়। সোমালিয়ার উত্তর দিকে আরব ও ভারত সাগরে জলদস্যুরা বিদেশি জাহাজ ছিনতাই করে কোটি কোটি ডলার মুক্তিপণ আদায় করে। এএফপি।