আরাফাতের মৃত্যু তদন্তে রামাল্লায় যাবে ফ্রান্সের বিচারক দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ তদন্তে ফ্রান্সের একদল বিচারক পশ্চিম তীরের রামাল্লা সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। রামাল্লায় প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডে আরাফাতকে দাফন করা হয়েছে। আরাফাতের স্ত্রী সুহা আরাফাত বলেন, ফ্রান্সের বিচারক দলটি আরাফাতের লাশ কবর থেকে উত্তোলন করে নমুনা সংগ্রহ করবে। পরে সেই নমুনা পরীক্ষাগারে নিয়ে গবেষণা করবে। তিনি ফরাসি বিচারকদের এই তদন্ত কাজে সহায়তার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আরব লিগের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।সুইজারল্যান্ডের বিশেষজ্ঞরা আরাফাতের (৭৫) পোশাকে বিষাক্ত তেজস্ক্রিয় রাসায়নিক পোলোনিয়াম-২১০-এর আলামত পাওয়ার ঘোষণা দেওয়ার পর গত মাস থেকে তাঁর মৃত্যুর তদন্ত শুরু হয়। বিবিসি।