আরাফাতের লাশ উত্তোলনের কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। পশ্চিম তীরের রামাল্লায় তাঁর কবরের চারপাশে ত্রিপল দিয়ে ঢেকে আবদ্ধমঞ্চ তৈরি করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর দেহাবশেষ উত্তোলন করা সম্ভব হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।আরাফাতের কবরের চারপাশে পাথরখোদাই অংশগুলোকে আলাদা করতে কাজ শুরু করা হয়েছে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে। দেহাবশেষ উত্তোলনের আগে কয়েকটি ধাপে কাজটি করা হবে। প্রথম অবস্থায় পাথরগুলোকে আলাদা করার পর লোহার কাঠামো পৃথক করতে হবে। তবে ফ্রান্সের আইনজীবী, সুইজারল্যান্ডের বিশেষজ্ঞ ও রাশিয়ার তদন্তকারীরা না আসা পর্যন্ত দেহাবশেষ উত্তোলন করা হবে না। নির্দিষ্ট তারিখ জানানো না হলেও দেহাবশেষ উত্তোলনের সব প্রস্তুতি সম্পন্ন করতে ১৫ দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। বিবিসি।