আরেক টুকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার উপকূলে পাওয়া গেল মালয়েশিয়ান এয়ারলাইনসের নিখোঁজ ফ্লাইট এমএইচ ৩৭০ বিমানের আরেকটি খণ্ড। মালয়েশিয়ার সরকার গত বৃহস্পতিবার টুকরাটি রহস্যজনকভাবে নিখোঁজ ওই উড়োজাহাজের বলে নিশ্চিত করেছে। গত জুন মাসে তানজানিয়ার উপকূলের অদূরে পেমবা দ্বীপে এটি পাওয়া যায়। দুই বছরের বেশি সময় ধরে খোঁজাখুঁজিতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজটির মাত্র কয়েকটি খণ্ড পাওয়া গেছে। পেমবা দ্বীপে পাওয়া অংশটি একটি ‘আউটবোর্ড ফ্ল্যাপ’। উড়োজাহাজটির ঠিক কী হয়েছিল, তা জানার চেষ্টায় এটি নিয়ে আরও বিশ্লেষণ করা হবে। ২০১৪ সালের মার্চ মাসে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে হারিয়ে যায় বিমানটি।
রয়টার্স