আরেক নারী পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে আরেকজন নারী পুলিশ কর্মকর্তা হামলার শিকার হলেন। দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে গতকাল রোববার ওই কর্মকর্তাকে গুলি করে মারাত্মকভাবে আহত করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। একজন উচ্চপদস্থ নারী পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হওয়ার কয়েক মাসের মাথায় এ ঘটনা ঘটল। পুলিশের তদন্তকারী কর্মকর্তা নিগার প্রাদেশিক রাজধানী লস্কর গাহে পুলিশ সদর দপ্তরের কাছের রাস্তায় হাঁটার সময় মোটরসাইকেল আরোহী কয়েকজন বন্দুকধারী তাঁকে গুলি করে। এএফপি।