প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের আরও একজন সাংবাদিকের শিরশ্ছেদ করেছে ইরাকের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।গতকাল গতকাল মঙ্গলবার প্রকাশিত সংগঠনটির এক ভিডিওচিত্রে দাবি করা হয়, স্টিফেন সটলফ নামের ওই সাংবাদিককে গলা কেটে হত্যা করা হয়েছে। ২০১৩ সালে সিরিয়া সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। এর আগে গত মাসে মার্কিন সাংবাদিক জেমস ফলিকে গলা কেটে হত্যা করে আইএস। ওই সময়ও ফলিকে শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ করে তারা। ওই ভিডিওচিত্রের শেষ দিকে সটলফকে দেখা গিয়েছিল।হোয়াইট হাউসের মুখপাত্র জশ আরনেস্ট বলেছেন, তাঁরা সটলফকে হত্যার ভিডিওচিত্রটি যাচাই করে দেখছেন।