আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করবে ইরান
ইরান আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বলে দেশটির সরকারি টেলিভিশন গতকাল রোববার জানিয়েছে। ২০১৪ সালের শুরুর দিকে এই বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হবে।ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ফেরেদুন আব্বাসি দাভানির বরাত দিয়ে টেলিভিশনটি জানায়, আগামী বছরই বুশেহর শহরে ইরান এক হাজার মেগাওয়াটে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। ইরানি ক্যালেন্ডার অনুযায়ী, আণবিক শক্তি সংস্থার প্রধান ২০১৪ সালকে আগামী বছর বলে উল্লেখ করেন। ইরানি ক্যালেন্ডারে আগামী বছর শুরু হবে ২০১৩-এর মার্চ থেকে। শেষ হবে ২০১৪-এর মার্চে। বুশেহর শহরে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থাকার পরও সেখানেই আবার নতুন বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হচ্ছে।ইরানের বিদ্যুৎ উৎপাদন খাতকে আরও শক্তিশালী করতেই নতুন পারমাণবিক স্থাপনাটি কাজ করবে বলে প্রতিবেদনে জানানো হয়।বাগদাদে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে তেহরানের বিতর্কিত পারমাণবিক স্থাপনা নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার অমীমাংসিত বৈঠক অনুষ্ঠানের পরপরই ইরান তার নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ঘোষণা দিল। এএফপি।