আরেকটি পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কিশোরী কর্মী মালালা ইউসুফজাই জাতিসংঘের মানবাধিকার পুরস্কার লাভ করেছে। মালালা ছাড়াও আরও পাঁচজন এ পুরস্কারে ভূষিত হয়েছেন। গত শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। মানবাধিকার বিষয়ে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি পাঁচ বছর পর এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। এর আগে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও বিশ্বের অবিসংবাদিত নেতা সদ্যপ্রয়াত নেলসন ম্যান্ডেলাও অত্যন্ত সম্মানজনক এ পুরস্কার পান। জাতিসংঘ নিউজ সেন্টার।