আরোগ্যের ‘নতুন পর্যায়ে’ চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ আরোগ্যের পথে এক ‘নতুন’ পর্যায়ে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। গত শুক্রবার তিনি এ তথ্য জানান। কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে ক্যানসারের চিকিত্সায় চাভেজের চতুর্থ দফা অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিত্সাধীন রয়েছেন।ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভিতে প্রচারিত এক অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট মাদুরো বলেন, প্রেসিডেন্ট চাভেজের অস্ত্রোপচার-পরবর্তী চিকিত্সা সম্পন্ন হয়েছে। এখন অসুস্থতাজনিত তাঁর চিকিত্সার নতুন পর্যায় শুরু হয়েছে। চাভেজের উত্তরসূরি নিকোলা মাদুরো আরও বলেন, বামপন্থী নেতা চাভেজ অল্প অল্প করে সুস্থ হয়ে উঠছেন এবং কর্মক্ষমতা ফিরে পাচ্ছেন।গত বছরের ১১ ডিসেম্বর সর্বশেষ দফা অস্ত্রোপচারের পর থেকে ভেনেজুয়েলার এই জনপ্রিয় নেতাকে আর জনসমক্ষে দেখা বা তাঁর কথা শোনা যায়নি। ভেনেজুয়েলাবাসী তাঁর স্বাস্থ্য নিয়ে যেকোনো খবরের জন্যই দারুণ উত্কণ্ঠায় থাকেন।নিকোলা মাদুরো সম্প্রতি হাভানার হাসপাতালে গিয়ে চাভেজের সঙ্গে দেখা করেছেন। তিনি জানান, শুক্রবার চাভেজের সঙ্গে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি দিয়োসদাদো ক্যাবেল্লো ও প্রতিরক্ষামন্ত্রী দিয়াগো মোলেরোও দেখা করেছেন। এএফপি।