আর্জেন্টিনার ওপর নজরদারি করেছে যুক্তরাজ্য: স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

যুক্তরাজ্য কয়েক বছর ধরে আর্জেন্টিনার ওপর গোয়েন্দাগিরি করেছে বলে সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে দাবি করা হয়েছে। খবর বিবিসির।
বর্তমানে রাশিয়ায় আশ্রয় নেওয়া মার্কিন নাগরিক স্নোডেন বলেছেন, যুক্তরাজ্যের গোয়েন্দারা ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে সক্রিয়ভাবে আর্জেন্টিনার ওপর গোয়েন্দাগিরি করেছে। আর্জেন্টিনার কয়েকটি বার্তা সংস্থা এ খবর দিয়েছে। এসব খবরে বলা হয়, আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপের দখল নেওয়ার জন্য আবার কোনো পদক্ষেপ নিতে পারে, এটা ভেবে যুক্তরাজ্য সরকার উদ্বিগ্ন।
গত মাসে নিজেদের দখলে থাকা ফকল্যান্ড দ্বীপে সামরিক উপস্থিতি জোরদারের ঘোষণা দেয় যুক্তরাজ্য। দ্বীপটি নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে ১৯৮২ সালে যুদ্ধ হয়েছিল।