আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্চনার মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্চনার গতকাল বুধবার হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় শহর এল কালাফাতের একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়। ৬০ বছর বয়সী নেস্টর কির্চনার বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের স্বামী। স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, গত মাসে নেস্টরের হূৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এ বছর আরও একবার অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। গতকাল হঠাৎ বুকে ব্যথ্যা অনুভব করার পরপরই তাঁকে ক্লিনিকে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।নেস্টর কির্চনার ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এএফপি।