আর্জেন্টিনায় বন্যা মৃতের সংখ্যা বেড়ে ৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এদিকে পোপ ফ্রান্সিস উদ্বেগ জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।দেশটির রাজধানী বুয়েনস এইরেস ও লা প্লাতায় গত দুই দিনে টানা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এই লা্লপাতা অঞ্চল থেকেই গত বুধবার অধিকাংশ মৃতদেহ উদ্ধার করা হয়। এ অঞ্চলে গাড়িগুলো বন্যার পানিতে ডুবে গেছে এবং মানুষ বাড়িঘরের ছাদে আশ্রয় নিয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় রাজধানীর প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে লা প্লাতায় অন্তত ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া রাজধানীতে ছয়জন ও শহরটির উপকণ্ঠে আরও দুজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা মৃতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন।ঊর্ধ্বতন নগর কর্মকর্তা মার্তোরেলি এই বন্যাকে একটি ‘বিপর্যয়’ উল্লেখ করে স্থানীয় টেলিভিশনকে বলেন, লা-পাতার স্কুল ও সরকারি অফিসগুলো বন্ধ রয়েছে। উদ্ধার অভিযানে সহায়তা করতে অগ্নিনির্বাপককর্মী, বেসামরিক প্রতিরক্ষাকর্মী, পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। উদ্ধারের আশায় আরও বহু দুর্গত মানুষ ছাদ ও গাছে উঠে অপেক্ষা করছেন।প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার লা-পাতায় আকস্মিক সফরে যান। তিনি হেলিকপ্টার থেকে প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলা প্রত্যক্ষ করেন। কির্চনার তাঁর শৈশবের একটি উল্ল্লেখযোগ্য সময় লা্লপাতায় কাটান। তাঁর মা অফেলিয়া উইলহেম এখনো একটি দোতলা বাড়িতে বাস করছেন। এই বাড়িটিতেই প্রেসিডেন্ট বেড়ে ওঠেন।কির্চনার সাংবাদিকদের বলেন, ‘আমার মায়ের বাড়িতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু তিনি বাড়ি ছেড়ে বেরোতে চান না।’ এএফপি।