আর্জেন্টিনায় সরকারবিরোধী বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে কয়েক হাজার লোক বিক্ষোভ করেছে। দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি ক্রিচনারের নীতির প্রতিবাদে তারা এ বিক্ষোভ করে।আন্দোলনকারীরা সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে বিক্ষোভে অংশ নিতে লোকজনদের আহ্বান জানায়। তারা জানায়, এক দশকে মধ্যে সরকারবিরোধী অন্যতম বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি ছিল এটি।বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানায়, তারা মূল্যস্ফীতিসহ অপরাধপ্রবণতা বেড়ে যাওয়া ও সরকারের উচ্চপর্যায়ের দুর্নীতির কারণে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে অংশ নিয়েছে।২০১১ সালে দ্বিতীয় মেয়াদে ফার্নান্দেজ বিপুল ব্যবধানে পুনর্নির্বাচিত হন। এর পর থেকে তাঁর জনপ্রিয়তা কমতে থাকে। তাঁর কিছু নীতির কারণে বিক্ষোভও জোরালো হয়েছে। সরকারি পরিসংখ্যানে দেখা যায়, দেশে মূল্যস্ফীতির হার ১২ শতাংশ। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, প্রকৃতপক্ষে এই হার আরও বেশি। বিবিসি।