আর্থিক সহায়তার আহ্বান জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দুই কোটি ৮০ লাখ ডলারেরও বেশি অর্থ-সহায়তা চেয়েছে জাতিসংঘ। সাম্প্রতিক এই বন্যায় এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ।জাতিসংঘের সমন্বয়কারী সোয়ে নিয়ুন্ট-ইউ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ লাখ মানুষের জন্য বিশুদ্ধ পানি, খাবার ও জরুরি তাঁবু সরবরাহ করতে আর্থিক সহায়তার জন্য বিদেশি সরকার ও সাহায্য সংস্থাগুলোর কাছে আহ্বান জানান। তিনি এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ দুই কোটি ৮৬ লাখ ডলারের অর্থ-সহায়তা দেওয়ার আহ্বান জানাচ্ছে।সোয়ে সম্প্রতি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনের পর তিনি বলেন, গোটা এলাকা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। শুধু কিছু মজবুত ভবন দাঁড়িয়ে আছে। তবে সেগুলোরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।সোয়ে বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার চার লাখ ৭১ হাজার মানুষের স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে আবর্জনা পরিষ্কার করাও তাঁদের একটি অগ্রাধিকার।সোয়ে বলেন, বন্যায় এক হাজার ৬০ জন প্রাণ হারিয়েছে অথবা নিখোঁজ হয়েছে। বন্যায় ধ্বংস হয়েছে ২৮ হাজারেরও বেশি বাড়ি। এএফপি।