আর্নল্ড শোয়ার্জনেগারের ছেলে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কি করতে গিয়ে আহত হয়েছেন হলিউড তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার ও তাঁর সাবেক স্ত্রী মারিয়া শ্রিভারের ১৮ বছর বয়সী ছেলে প্যাট্রিক শোয়ার্জনেগার। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের সান ভ্যালিতে এ ঘটনা ঘটে। আহত প্যাট্রিক তাঁর টুইটার অ্যাকাউন্টে গত শনিবার লিখেছেন, তাঁর ক্ষতস্থানে কয়েকটি সেলাই লেগেছে। একই সঙ্গে সান ভ্যালিতে তাঁকে যেসব চিকিৎসক সাহায্য করেছেন, তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইটে প্যাট্রিক তাঁর একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে তাঁর পিঠের নিচের দিকে গভীর কাটা চিহ্ন দেখা যায়। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি। ২০০৬ সালে সান ভ্যালিতেই স্কি করতে গিয়ে পা ভেঙেছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার। এপি অনলাইন।