আর্মস্ট্রংকে সাগরে সমাহিত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দ্র বিজয়ী নিল আর্মস্ট্রং সাগর ভালোবাসতেন। আর্মস্ট্রংয়ের ইচ্ছা অনুযায়ী তাঁকে সাগরে সমাহিত করা হবে। গত বৃহস্পতিবার আর্মস্ট্রংয়ের পারিবারিক মুখপাত্র রিক মিলার এ কথা জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সূত্রে জানা গেছে, আর্মস্ট্রংকে শেষ বিদায় দেওয়ার দায়িত্ব তাঁরা নিচ্ছেন। তবে আর্মস্ট্রংয়ের পরিবারের সদস্যদের অনুরোধে সাগরের কোথায় তাঁকে সমাহিত করা হবে—এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। তাঁর দেহভস্ম, নাকি পুরো দেহ সাগরে সমাহিত করা হবে—এ বিষয়েও মুখ খোলেনি নৌবাহিনী।সমাহিত করার আগে ১৩ সেপ্টেম্বর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে রাখা হবে আর্মস্ট্রংয়ের মরদেহ। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান নাসা টেলিভিশন ও নাসার ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হবে। গত ২৫ আগস্ট আর্মস্ট্রংয়ের মৃত্যু হয়। রয়টার্স।