আর্মস্ট্রংয়ের শেষকৃত্যশুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম চন্দ্রবিজয়ী নিল আর্মস্ট্রংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের ওহাইওর সিনসিনাটিতে তাঁর বাড়িতে অনুষ্ঠিত হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।একান্ত পারিবারিকভাবেই আর্মস্ট্রংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তাঁর পরিবারের সদস্যদের বাইরে তেমন কেউ থাকছেন না। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।আর্মস্ট্রংয়ের জন্মস্থান ওহাইওর ওয়াপাকোনেটায় অবস্থিত আর্মস্ট্রং এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম আজ বুধবার তাঁর স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া ইন্ডিয়ানার পারডিউ বিশ্ববিদ্যালয় গত সোমবার বিকেলে একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন আর্মস্ট্রং।গত শনিবার আর্মস্ট্রংয়ের মৃত্যুর নিশ্চিত করে তাঁর পরিবার।এবিসি নিউজ।