আর্মস্ট্রংয়ের সইয়ের দাম বেড়ে তিন গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত প্রথম চন্দ্রজয়ী নিল আর্মস্ট্রংয়ের সই করা একটি পোস্ট কার্ড নিলামে দুই হাজার ৩৮৪ মার্কিন ডলারে বিক্রি হয়েছে, যা আগের নিলামগুলোর ধারণার চেয়েও তিন গুণ বেশি।গত ২৫ আগস্ট ৮২ বছর বয়সে নিল আর্মস্ট্রংয়ের মৃত্যু হয়। এর পরই তাঁর স্বাক্ষরের দাম বেড়ে এখন তিন গুণ। আর তাঁর সই করা ছবির দাম বেড়েছে দ্বিগুণ। গত রোববারের নিলামে তাঁর অটোগ্রাফের চাহিদা ছিল নজিরবিহীন। এমনটাই জানিয়েছেন নেট ডি স্যান্ডার্স অকশনের স্বত্বাধিকারী নেট স্যান্ডার্স।আর্মস্ট্রংয়ের সই করা ওই পোস্ট-কার্ডটি ছিল তারিখবিহীন। রয়টার্স।