আর্মস্ট্রংয়ের স্মরণসভা করবে নাসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদে পা রাখা প্রথম মানুষ মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওয়াশিংটনে ১৩ সেপ্টেম্বর এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এই স্মরণসভার আয়োজন করেছে। গত মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে স্থানীয় সময় সকাল ১০টায় স্মরণসভা হবে। এতে নাসার প্রধান চার্লেস বোল্ডেন, বর্তমান ও সাবেক নভোচারীসহ বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।আর্মস্ট্রং গত ২৫ আগস্ট ৮২ বছর বয়সে মারা যান। তিনিই প্রথম ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের বুকে নামেন। এএফপি।