আল-কায়েদা ও তালেবানের মধ্যে কোনো সম্প্রীতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা ও তালেবানের মধ্যে কোনো হূদ্যতা বা সম্প্রীতি নেই। তারা কেবল সহায়ক শক্তি হিসেবে একযোগে কাজ করে। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেন এ কথা জানিয়েছেন।২৮ বছর বয়সী ওমর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক ই-মেইল সাক্ষাত্কারে বলেন, ‘যখন প্রয়োজন পড়ে আল-কায়েদা ও তালেবান একযোগে কাজ করে। কিন্তু তারা একে অপরকে ভালোবাসে না।’লাদেনের চতুর্থ ছেলে ওমর ২০০১ সালে আফগানিস্তান ছেড়ে বাবার কাছ থেকে চলে আসেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সালের বেশির ভাগ সময়ই আফগানিস্তানে কাটিয়েছেন।ওমর আরও জানান, তালেবান ও আল-কায়েদার সম্পর্ক ২০০১ সাল থেকে কিছুটা পরিবর্তিত হয়েছে। কারণ উভয়ই নিজেদের সদস্যদের নিয়ে সব সময়ই খুশি ছিল।ওমর বলেন, ‘সাংবাদিকেরা এখনো লেখেন আমার বাবা ও তালেবান নেতা মোল্লা ওমর খুবই ঘনিষ্ঠ এবং একে অন্যের সঙ্গে আলোচনা করেন।’ওমর আরও বলেন, ‘আমি এসব বিশ্বাস করি না। বাবা যখন মোল্লা ওমরের সঙ্গে বৈঠক করতেন আমি তাঁর পাশে থাকতাম। যদিও প্রয়োজনে তাঁরা একত্রে কাজ করতেন। তবে দুজনই নিজের সংগঠন এবং সংগঠনের সদস্যদের নিয়ে খুশি। ’মধ্যস্থতাকারীর মাধ্যমে এ সাক্ষাত্কারটি নেওয়া হয়েছে। রয়টার্স অনলাইন।