আল-কায়েদা নিয়ে কথা বলতে আলজেরিয়ায় হিলারি ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল সোমবার আলজেরিয়ায় গেছেন। তিনি আলজেরিয়ার প্রতিবেশী দেশ মালির রাজনৈতিক সংকট ও জঙ্গি সংগঠন আল-কায়েদার বিষয়ে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। গতকাল হিলারিকে বহনকারী বিমানটি আলজিয়ার্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুরাদ মেদেলসি তাঁকে স্বাগত জানান। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার সঙ্গে প্রতিবেশী দেশ মালির রাজনৈতিক সংকটই নিয়ে আলোচনা করাই হিলারির সফরের মূল উদ্দেশ্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ার অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গেও কথা বলবেন। এসব বৈঠকে জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন ইসলামি মাগরেব (একিউআইএম) নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। গত বছরের পর আলজেরিয়ায় এটি হিলারির দ্বিতীয় সফর। এএফপি।