আল-কায়েদা নেতার মৃত্যু নিয়ে সংশয় পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আতিয়াহ আবদ আল রহমানের মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা।পেশোয়ার শহরে একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, গুপ্তচরের মাধ্যমে আতিয়াহর মৃতুর খবরটি যাচাই করা হয়েছে। উত্তর ওয়াজিরিস্তান প্রদেশের প্রধান শহর মিরানশাহর একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, আতিয়াহ আরবদের নিহত হওয়ার কোনো তথ্য তিনি পাননি। তাঁর কাছে এটা শুধুই গুজব বলে মনে হয়। সত্যি কথা বলতে কি, তাঁরা এটাও জানতেন না যে এই নামের কোনো লোক আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন।আফগানিস্তানের সীমান্তের কাছে মার্কিন হামলায় গত ২২ আগস্ট আতিয়াহ নিহত হয়েছেন বলে দাবি করে যুক্তরাষ্ট্র। এএফপি।