আল-কায়েদা সঙ্গে যুক্ত ১১ জঙ্গি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান এমএইচ৩৭০-এর নিখোঁজের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ১১ জঙ্গিকে আটক এবং পরে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। ওই জঙ্গিরা আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার জঙ্গি দমনসংক্রান্ত সংস্থার এক কর্মকর্তা বলেন, বিমান নিখোঁজ হওয়ার সঙ্গে জঙ্গি সংগঠনগুলো জড়িত থাকতে পারে। গত সপ্তাহে কুয়ালালামপুরের কেদাহ অঞ্চল থেকে ওই জঙ্গিদের আটক করা হয়। তারা একটি নতুন জঙ্গি দলের সদস্য। ওই দলটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে বোমা হামলার পরিকল্পনা করেছে। সূত্র: ডেইলি মেইলের।