আল-কায়েদাকে নিশ্চিহ্ন করার কোনো জাদুকরি অস্ত্র নেই: প্যানেট্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদাকে পুরোপুরি নিশ্চিহ্ন করার মতো কোনো জাদুকরি অস্ত্র নেই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা গত শুক্রবার এ মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, নেটওয়ার্কটিকে একেবারে ধ্বংস করা না গেলেও এর সাবেক প্রধান ওসামা বিন লাদেন হত্যার ঘটনা একে দুর্বল করতে সাহায্য করেছে।লাতিন আমেরিকা সফর শেষে স্বদেশে যাত্রার সময় সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেন, এটি স্পষ্ট যে ওসামা বিন লাদেন নিহত হওয়ার আগে পরিচালিত অভিযানকালে আল-কায়েদাকে রাতারাতি ধ্বংসের মতো যেমন বিশেষ কোনো গুলি ছিল না, এখনো তেমন নেই। সফরে প্যানেট্টা দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার সম্পর্ক জোরদারের প্রয়াসে কলম্বিয়া, ব্রাজিল ও চিলিতে যান। এএফপি।