আল-কায়েদার উল্লেখযোগ্য হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা বিশ্বের বিভিন্ন স্থানে অনেক হামলা চালিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হামলাগুলো নিচে তুলে ধরা হলো: ২৬ ফেব্রুয়ারি, ১৯৯৩: নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ছয় ব্যক্তি নিহত ও অন্তত এক হাজার মানুষ আহত হন। এ ছাড়া ভবনটির ভিত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়।১৩ নভেম্বর, ১৯৯৫: সৌদি আরবের রিয়াদে সৌদি ন্যাশনাল গার্ড ভবনে গাড়িবোমা হামলায় পাঁচ মার্কিন সেনা ও দুই ভারতীয় নাগরিক নিহত হন। সেখানে মার্কিন সেনাবাহিনীর উপদেষ্টারা কাজ করতেন।২৫ জুন, ১৯৯৬: সৌদি আরবের ধাহরানে মার্কিন ঘাঁটিতে ট্রাকবোমা হামলায় যুক্তরাষ্ট্রের ১৯ নাগরিক নিহত ও ৩৮৬ জন আহত হন। ৭ আগস্ট, ১৯৯৮: নাইরোবি ও দার-এস সালামে মার্কিন দূতাবাসে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২২৪ জন নিহত ও পাঁচ হাজার মানুষ আহত হন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন আফ্রিকার নাগরিক।১২ অক্টোবর, ২০০০: ইয়েমেনের পোর্ট অব অ্যাডেনে মার্কিন রণতরী ইউএসএস কোলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ মার্কিন মেরিন সেনা নিহত ও ৩৮ জন আহত হন। ১১ সেপ্টেম্বর, ২০০১: নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে দুটি বিমান আঘাত হানে। ওই দুটি বিমান যুক্তরাষ্ট্রেরই ছিল। কিন্তু সন্ত্রাসীরা সেগুলো ছিনতাই করে ওই হামলা চালায়। হামলায় টুইন টাওয়ার ধ্বংস হয়। ছিনতাই করা তৃতীয় বিমানটি ওয়াশিংটনের বাইরে পেন্টাগনে বিধ্বস্ত হয়। ছিনতাই করা চতুর্থ বিমানটির পেনসিলভানিয়ায় আকস্মিক পতন ঘটে। ওই সব হামলায় অন্তত তিন হাজার মানুষ নিহত হন। ১১ এপ্রিল, ২০০২: তিউনিসিয়ার দিজেরবা দ্বীপে ট্রাকবোমা হামলায় ২১ জন নিহত হন। তাঁদের মধ্যে ১৪ জন ছিলেন জার্মান নাগরিক।১২ অক্টোবর, ২০০২: ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বোমা হামলায় ২০২ জন নিহত হন। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন অস্ট্রেলীয় নাগরিক। আল-কায়েদার মদদপুষ্ট জেমাহ ইসলামিয়া নামের একটি কট্টরপন্থী সংগঠন ওই হামলা চালায়।১২ মে, ২০০৩: সৌদি আরবের রিয়াদে একটি আবাসিক কমপ্লেক্সে তিনটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয় মার্কিন নাগরিকসহ ৩৫ জন নিহত হন।১৬ মে, ২০০৩: মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের হোটেল ও রেস্তোরাঁয় পৃথক পাঁচটি বোমা হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন।১৫ ও ২০ নভেম্বর, ২০০৩: ইস্তাম্বুলে ব্রিটিশ কনস্যুলেট ও ব্রিটিশ ব্যাংকে ট্রাকবোমা হামলায় ব্রিটিশ কনসালসহ অন্তত ৬৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন।২ মার্চ, ২০০৪: ইরাকের বাগদাদ ও কারবালা শহরে সিরিজ বোমা হামলায় অন্তত ১৮০ জন পুণ্যার্থী নিহত হন।১১ মার্চ, ২০০৪: মাদ্রিদের চারটি যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১৯১ জন নিহত ও দুই হাজার যাত্রী আহত হন। আল-কায়েদার মদদে এ হামলা চালানো হয়। ২৩ জুলাই, ২০০৫: মিসরের শারম আল-শেখে আত্মঘাতী বোমা হামলায় ৬৮ জন নিহত হন।৯ নভেম্বর, ২০০৫: জর্ডানের রাজধানী আম্মানে তিনটি আত্মঘাতী বোমা হামলায় ৬০ জন নিহত হন।২৪ এপ্রিল, ২০০৬: মিসরের উপকূলীয় পর্যটন এলাকা দাহাবে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত ও ৯০ জন আহত হন।১৪ আগস্ট, ২০০৭: ইরাকের উত্তরাঞ্চলে চারটি ট্রাকবোমা বিস্ফোরণে চার শতাধিক মানুষ নিহত হন।১১ ডিসেম্বর, ২০০৭: আলজিয়ার্সে দুটি আত্মঘাতী বোমা হামলায় জাতিসংঘের ১৮ কর্মকর্তাসহ অন্তত ৪১ জন নিহত হন।২০ সেপ্টেম্বর, ২০০৮: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ম্যারিয়ট হোটেলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হন। এএফপি।