প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র গতকাল মঙ্গলবার বলেছে, পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতি-অধ্যুষিত এলাকায় গত সোমবার চালানো মার্কিন ড্রোন হামলায় আবু ইয়াহিয়া আল-লিবি নিহত হয়েছেন। তিনি ছিলেন সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা। ওই হামলায় আরও ১৫ জন নিহত হন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকা গতকাল বলেছে, তালেবান ও আল-কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর ওয়াজিরিস্তানে ওই হামলা লিবিকে উদ্দেশ করেই চালানো হয়েছে। ওয়াশিংটনে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, তাঁরা নিশ্চিত হয়েছেন, সোমবার ভোররাতে ড্রোন হামলায় লিবি নিহত হয়েছেন। ওয়াজিরিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়।ওই কর্মকর্তা আরও বলেন, লিবি পাকিস্তানে আল-কায়েদার দায়িত্বে ছিলেন। সুতরাং তাঁকে হত্যা করা গুরুত্বপূর্ণ বটে। এএফপি।